নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?

নভেম্বর ৩০, ২০২৫ ১০:৪৬ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের নতুন ছবির একটি লুক সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু সুহানা খান। অনন্যাকে ট্যাগ করে সুহানা লিখেছেন, ‘তোমাকে নিয়ে আমি খুব অবসেসড।’ পোস্টটি প্রকাশের পর দুই তারকার বন্ধুত্ব নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট

অনন্যার আসন্ন ছবি ‘তু মেরি, ম্যায় তেরা’–র একটি ফটো শেয়ার করেন সুহানা। ছবিটিতে অনন্যাকে বেশ সাহসী লুকে দেখা যায়। প্রকাশিত পোস্টে সে কারণেই নতুন করে নজর কেড়েছে অনন্যার স্টাইল ও সাজসজ্জা।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

তবে সেই ছবিতে অনন্যাকে দেখা যায়, রোদে পুড়ে তামাটে রঙ হওয়ার মতো অবস্থা! অনন্যাকে এমন অবস্থায় দেখে নেটিজেনরা আলোচনাও শুরু করেছিল ব্যাপক। পাশাপাশি কার্তিক আরিয়ানের সঙ্গে সাম্প্রতিক এক ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পরও তিনি আলোচনায় ছিলেন।

আরও পড়ুনঃ  পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

এরপরই সুহানার পোস্ট। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধুকে প্রশংসা করেই লিখলেন এমন আবেগী কথা। নেটিজেনদের অনুমান, সুহানা হয়তো অনন্যার পাশে দাঁড়াতেই এটি করেছেন। সেই সঙ্গে উঠে এলো অনন্যা–সুহানার ঘনিষ্ঠতাও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।