নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৯:৫০। ১২ ডিসেম্বর, ২০২৫।

আফগানিস্তানে হত্যায় অভিযুক্ত ব্যক্তির জনসম্মুখে ফাঁসি কার্যকর

ডিসেম্বর ২, ২০২৫ ৯:৫০
Link Copied!

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছেন।

এক বিবৃতিতে দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, খুনের দায়ে যে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরা হয়েছে, তার নাম মঙ্গল। দেশটির খোস্ত প্রদেশের একটি স্টেডিয়ামে জনগণের সামনে প্রকাশ্যেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে বদলি

ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর এ নিয়ে অন্তত ১২ জনের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করেছে তালেবান।

আদালত বলেছেন, এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্তের জন্য ‌‌‘‘প্রতিশোধমূলক শাস্তি’’ ঘোষণা করা হয়েছিল। ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা অত্যন্ত নিখুঁতভাবে এবং বারবার পরীক্ষা-নিরীক্ষার সাজা ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  আরএমপি’র উদ্যোগে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভুক্তভোগীর পরিবারকে ক্ষমা ও শান্তির সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে।’’

এর আগে, সোমবার দেশটির সরকারের প্রকাশিত জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের বিজ্ঞপ্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে জনগণকে ওই মৃত্যুদণ্ড দেখার জন্য উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল।

কর্তৃপক্ষ বলেছে, ২০২৫ সালের জানুয়ারিতে একটি বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছিল। ওই হামলায় তিন নারীসহ ১০ জন নিহত হন। অভিযুক্ত ব্যক্তি হামলাকারী দলের সদস্য ছিলেন।

আরও পড়ুনঃ  বত্রিশ ঘন্টার শ্বাসরুদ্ধ অভিযানে শিশু সাজিদ উদ্ধার, মৃত ঘোষণা

মঙ্গলের মৃত্যুদণ্ড কার্যকরের আগে আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট এক বিবৃতি দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, এমন শাস্তি অমানবিক, নিষ্ঠুর এবং অস্বাভাবিক; যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বেনেট বলেন, এই ধরনের সাজা কার্যকর বন্ধ হওয়া উচিত।

সূত্র: এএফপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।