নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৯:০০। ১২ ডিসেম্বর, ২০২৫।

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

নভেম্বর ১১, ২০২৫ ৭:৫২
Link Copied!

অনলাইন ডেস্ক : আবারও বিতর্কে জড়ালেন নেইমার। ব্রাজিলের ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এই তারকা। রেফারি তাকে হলুদ কার্ড দেখালে প্রতিবাদ জানান তিনি। ম্যাচের শেষে অভিযোগ করেন, রেফারি তাকে হুমকি দিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন।

বার্সেলোনা-পিএসজির মতো বড় ক্লাবে খেলার পর এখন নেইমার খেলছেন ব্রাজিলের সান্তোসে। এই ক্লাব থেকেই উঠে এসেছিলেন তিনি। ফ্লামেঙ্গোর বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই ঘটনা ঘটে নেইমারের সঙ্গে। সেই ম্যাচে সান্তোস ২-৩ গোলে হেরেছে। অবনমনের সামনে রয়েছে নেইমারের ক্লাব।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

ম্যাচের ৩৬ মিনিটের সময় রেফারির একটি সিদ্ধান্তের বিরোধিতা করে রেফারির সঙ্গে তর্কে জড়ান নেইমার। কিছুক্ষণ পরই রেফারি হলুদ কার্ড দেখান ব্রাজিলের এই ফুটবলারকে। নেমারকে প্রচণ্ড ক্ষুব্ধ দেখাচ্ছিল। তাকে শান্ত করেন দলের কোচ।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের ম্যাচ চলাকালে ‘দুর্যোগের’ আভাস, এখনই উদ্বিগ্ন স্কালোনি

ম্যাচের পর নেইমার বলেন, ‘রেফারি খুবই খারাপ। সম্মান জানিয়েই বলছি, উনি খুব অহঙ্কারী। তিনি লকার রুমে গিয়ে সব সময়ে বলেন যে শুধু অধিনায়করাই কথা বলতে পারবে। যখন আমি দলের অধিনায়ক হিসেবে কথা বলতে চাই, তখন উনি পিছন ফিরে দৌড়াতে শুরু করেন।’

আরও পড়ুনঃ  পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে বদলি

নেমার জানিয়েছেন, দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও রেফারি তার সঙ্গে কথা বলতে চাননি। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলতে যাওয়ার সময় হুমকি দিয়েছেন। এটা মেনে নেওয়া কঠিন। হুমকি দেওয়ার পর আমাকে হলুদ কার্ড দেখিয়েছেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।