নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ২:১৯। ১৮ জানুয়ারি, ২০২৬।

আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচন: আব্দুল আউয়াল সভাপতি, ডালিম সাধারণ সম্পাদক

জানুয়ারি ১০, ২০২৬ ৭:৫৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো চিফ মুহা: আব্দুল আউয়াল সভাপতি এবং দৈনিক মানব জমিনের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আবদুল আউয়াল টানা দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ২৫ ডিসেম্বর। এদিনই নির্বাচন কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে নির্বাহী পরিষদের ৭ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর বাকি ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইজিপি

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো চিফ ও দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার চিফ রিপোর্টার মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক বাসসের রাজশাহী প্রতিনিধি ওমর ফারুক, কোষাধ্যক্ষ দৈনিক নতুন প্রভাতের চিফ রিপোর্টার হাবিল উদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ বেতারের রিপোর্টার আশিকুর রহমান এবং নির্বাহী সদস্য পদে নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব।

আরও পড়ুনঃ  বিজিবি’র সফল অভিযানে দুই জন আসামীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিটি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। কমিটির অপর দুই সদস্য হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও অ্যাডভোকেট মো. রজব আলী।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।