নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আরএমপির ৩৪ তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন ফয়েজুল কবির

মে ৭, ২০২৬ ১০:৩৩ 👁️ ৩০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে বৃহস্পতিবার (০৭ মে) যোগদান করেন মোহাম্মদ ফয়েজুল কবির।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। এই প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন বিষয়টি জানানো হয়।

আরও পড়ুনঃ  দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

মোহাম্মদ ফয়েজুল কবির, ১৯৭৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিআইজি হিসেবে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

তিনি রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে মহানগরীর সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

উল্লেখ্য যে, বৃহস্পতিবার (০৭ মে) সকালে আরএমপির সাবেক পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান বদলি জনিত কারণে সিলেট রেঞ্জে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দায়িত্বভার নবাগত পুলিশ কমিশনার এর নিকট হস্তান্তর করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।