নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৮:২৭। ১২ ডিসেম্বর, ২০২৫।

আলিয়া নয়, রণবীর বেছে নিলেন দীপিকাকে!

নভেম্বর ৩০, ২০২৫ ৯:৫২
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউডের রণবীর কাপুর তার দাদু রাজ কাপুরের প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান আরকে ফিল্মসকে নতুনভাবে পথচলা শুরু করাতে চান। গুঞ্জন, ব্যানারের প্রথম ছবিতেই তিনি জুটি বাঁধতে পারেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। ১৯৫৬ সালের জনপ্রিয় ছবি ‘ছোরি ছোরি’র আধুনিক রিমেকই হতে পারে এই নতুন প্রকল্প।

অক্টোবরে রণবীরের আরকে ফিল্মসকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার খবর সামনে আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার সেই পরিকল্পনা আরও এগিয়েছে। রণবীর চান, নতুন ছবিতে রাজ কাপুরের কাজের ছাপ আধুনিক উপস্থাপনায় ফিরে আসুক। প্রকল্পটি ঘিরে তার টিমেও নাকি উৎসাহ দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

শোনা যাচ্ছে, ছবির পরিচালনার দায়িত্ব দিতে পারেন অয়ন মুখার্জিকে। তিনি কয়েক মাস ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সূত্র বলছে, অয়ন প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এবং তাড়াহুড়ো করতে চাইছেন না।

ছবিটি বড় বাজেটেই নির্মিত হতে পারে। আন্তর্জাতিক লোকেশনে শুটিংয়ের পরিকল্পনাও চলছে। আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মদিনে, আরকে ফিল্মস নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলেও গুঞ্জন। তবে পুরো প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে।

আরও পড়ুনঃ  আরএমপি’র উদ্যোগে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

এদিকে, কিছুদিন আগে এক বলিউড কনটেন্ট ক্রিয়েটর রণবীর–দীপিকা জুটিকে আবারও বড় পর্দায় দেখার অনুরোধ জানিয়ে একটি রিল বানান। রিলটিতে দীপিকা লাইক দেওয়ায় নতুন আলোচনা শুরু হয়। অনেকে ধারণা করেন, অভিনেত্রীও হয়তো এমন প্রস্তাব পছন্দ করছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পর্দায় রণবীর–দীপিকার জুটি আগে বহুবার জনপ্রিয়তা পেয়েছে। ‘বাচনা অ্যায় হসিনো’ থেকে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’—প্রতিটি ছবিতেই তাদের স্বাভাবিক অভিনয় ও বোঝাপড়া দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় পেছনে ফেলে পেশাদারিত্ব বজায় রেখেই তারা কাজ করেছেন। বলে রাখা ভালো, রণবীর কাপুর তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চিত। দীপিকা পাড়ুকোনের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর আলিয়া ভাটকে বিয়ে করে এখন সংসারী রণবীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।