অনলাইন ডেস্ক : সিলেটের ওসমানীনগরে বরযাত্রীর ওপর হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের পশ্চিম রুকনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন- অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রুকনপুর গ্রামের বরের বাবা হাবিবুর রহমান (৭৫), আব্দুল জলিলের পুত্র লিটন মিয়া (৩৫), মাসুক মিয়ার পুত্র আশিক মিয়া (৩৫), আসাদর আলীর পুত্র শহিদুল হক (৪৫) এবং অপরপক্ষের কছির মিয়ার পুত্র লক্ষন মিয়া (৪০), আয়না মিয়া (৫৫), হাবিব মিয়া (৩৫), তরু মিয়ার পুত্র আতাউর রহমান (৬৫), রইছ উল্যার পুত্র গনি মিয়া (৪৫), আরশদ উল্যার পুত্র রাশিদ উল্যা (৫৫), গৌছ উল্যার পুত্র আবুল হোসেন (৫০)। সিলেট ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রুকনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে...
Developed by BDITHOST