নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তানোরে দোয়া মাহফিল

জানুয়ারি ১০, ২০২৬ ১০:০৯ 👁️ ২০ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর তানোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা, তানোর পৌরসভা ও মুন্ডমালা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এবং রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত। এছাড়াও তানোর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তার সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

আরও পড়ুনঃ  নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার হাফেজদের দিয়ে খতমে কোরআন পাঠ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তানোর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আমিনুল ইসলাম।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, মরহুমা নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিএনপির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে অনুরূপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যা তার প্রতি দলীয় নেতাকর্মীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।