নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সন্ধ্যা ৭:১১। ১৩ জুন, ২০২৬।

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জুন ৯, ২০২৬ ৮:২২ 👁️ ১৩৮ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো: আজিজুর রহমান।

আরও পড়ুনঃ  গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।

উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, প্রাণীসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সাইদুর রহমান। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার নুমান আলী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিমুশান উজ্জল।

আরও পড়ুনঃ  কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক-কৃষাণীরা অংশ নেন।ফিল্ড স্কুল কংগ্রেস শেষে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (ডিএই)’-এর আওতায় তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় আধুনিক ও জলবায়ু সহনশীল বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।