নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ১০:১৯। ১২ ডিসেম্বর, ২০২৫।

ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন

ডিসেম্বর ১, ২০২৫ ১১:৩৩
Link Copied!

অনলাইন ডেস্ক : ছিনতাইকারীর কবলে পড়লেন চিত্রনায়িকা রাজ রিপা। গত শুক্রবার (২৮ নভেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। সে সময় রাজধানীর বাংলামোটরে চলন্ত গাড়ি থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই হয়।

রাজ রিপা গণমাধ্যমে জানান, তার ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের। তার কথায়, ‘এই ফোন আমার কাছে শুধু ফোন সেট নয়, আমার কাছে এটি খুব আবেগের একটি ব্যাপার। কারণ, মুক্তি সিনেমার এক সাহসী অ্যাকশন দৃশ্যে আমি অংশ নেই। তখন আমার পারফর্ম্যান্সে খুব খুশি হন পরিচালক ইফতেখার চৌধুরী। খুশি হয়ে আমাকে ফোন সেটটি উপহার দেন।’

আরও পড়ুনঃ  জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

ঘটনার দিনের ভয়াবহতা জানিয়ে রাজ রিপা বলেন, ‘আমি একটি অনুষ্ঠানে অংশ নিতে বনানী থেকে পূর্বাণী হোটেলে যাচ্ছিলাম। সেদিন আমার গাড়ির এসি হঠাৎ কাজ করছিল না, তাই গাড়ির জানালা সামান্য খোলা রেখেছিলাম। মোবাইলে কথা বলার সময় ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি নিয়ে দৌঁড় দেয়। চিৎকার করলেও ছিনতাইকারীকে ধরার মতো কেউ ছিল না। ফোনটি হারানোয় আমি দুইদিন হাউমাউ করে কেঁদেছি।’

আরও পড়ুনঃ  ৩০ ফুট গভীর গর্তে একাধিকবার পাঠানো হলো ক্যামেরা, দেখা যায়নি শিশুটিকে

জানা গেছে, ঘটনার পর তিনি রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রিপা। ‘দহন’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। এরপর ‘মুক্তি’, ‘ময়না’ ও ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।