নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিরোনাম

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

বার্তা: “বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়াতে আপনার মিটারের ২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেট করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করতে অথবা সহায়তার প্রয়োজনে হটলাইনসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইনসমূহ: বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা-১৬৯৯৯, বিপিডিবি এর কল সেন্টার-১৬২০০, পবিবো এর কল সেন্টার-১৬৮৯৯, ডিপিডিসি লিঃ এর কল সেন্টার-১৬১১৬, ডেসকো লিঃ এর কল সেন্টার-১৬১২০, নেসকো লিঃ এর কল সেন্টার-১৬৬০৩ এবং ওজোপাডিকো লিঃ এর কল সেন্টার ১৬১১৭”-বিদ্যুৎ বিভাগ।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন,শতভাগ সফলতা রাসিকের

জুন ১৯, ২০২৩ ১০:২৬ 👁️ ৬৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ কার্যক্রমে প্রায় শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাসিকের স্বাস্থ্য বিভাগ প্রেরিত তথ্য মতে, সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গত ১৮ জুন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৮৯৫১ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬৪৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৬-১১ মাস বয়সী ৮৯১০ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬২৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

আরও পড়ুনঃ  সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম জানান, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হয়। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত খোলা রেখে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৮৯৫১ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬৪৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৬-১১ মাস বয়সী ৮৯১০ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬২৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। প্রাপ্ত ফলাফলে ৬-১১ মাস বয়সী শতকরা ৯৯.৫৩ এবং ১২-৫৯ মাস বয়সী শতকরা ৯৯.৬১। যা লক্ষ্যমাত্রায় প্রায় শতভাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।