পাবনা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে মাওলানা নিজামীসহ জামায়াতের সব নেতাকে হত্যা করা হয়েছে। জামায়াত কী কমেছে নাকি বেড়েছে? জামায়াত এখন ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, খুনিদের কোনো ক্ষমা নাই। হত্যায় জড়িত কারও কোনো ক্ষমা নাই। জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হয়েছে। শুধু হাসিনার বিচার করলে হবে না। যারা হত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। সোমবার (০৯ জুন) দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আগামীতে কাউকে ভোটকেন্দ্র দখল করতে দেওয়া হবে না। ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে দেশের জনগণ তাদের মাটির সঙ্গে মিশিয়ে দিবে।...
Developed by BDITHOST