নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১:১৫। ৭ জুন, ২০২৬।

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

জুন ৬, ২০২৬ ৯:১০ 👁️ ৪৮ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপির উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্ডুমালা পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক।

আরও পড়ুনঃ  নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। প্রধান বক্তা ছিলেন তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোজাম্মেল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ওমর আলী, মো. শরিয়তুল্লাহ, মো. ওবাইদুর রহমান মাস্টার, মো. তোফাজ্জল হোসেন, তানোর পৌর যুবদলের আহ্বায়ক মো. সাইদুর রহমান, তানোর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মিঠু, তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব আলম, মো. মাহফুজ মোল্লা, মো. সেলিম উদ্দিন, মো. আব্দুর রাজ্জাক, মো. আবুল কাশেম, জোবা অন্তু, স্বাধীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  বাংলাদেশে সাইবার বুলিং : প্রতিরোধ ও প্রতিকার

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ রায়হান এবং মুন্ডুমালা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. বুলবুল।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।