স্টাফ রিপোর্টার : জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা— কারণ তরুণদের রক্তের বিনিময়ে এ সনদ রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রিয়াজ। তিনি বলেন, এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি আরও সুদৃঢ় হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সিনেট ভবনে ‘গণভোট–২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, বাংলাদেশের তরুণরা ভবিষ্যতে যেন একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জীবনযাপন করতে পারে— সেই লক্ষ্যেই তাদের লড়াই অব্যাহত রয়েছে। গণভোট সেই ধারাবাহিক সংগ্রামেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি উল্লেখ করেন, গণভোটে এমন কোনো বিষয় নেই যা সাধারণ মানুষ বুঝতে পারবে না; বরং দেশের মানুষ গণভোটে ‘হ্যাঁ’...
Developed by BDITHOST