নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৯:৫৩। ১২ ডিসেম্বর, ২০২৫।

জুলাই সনদের বাস্তবায়ন না হলে দেশে নতুন স্বৈরাচার তৈরি হতে পারে: সমাবেশে বক্তারা

নভেম্বর ১৪, ২০২৫ ৫:২০
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘জুলাই সনদের বাস্তবায়ন, ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২.০০ টায় রাজশাহী নগরীর গণক পাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্রি মোড় দিয়ে সাহেব বাজার হয়ে আবারও গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারি সরকার দেশের মানুষ দেখতে চায় না। তাই জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যেমে দেশে বিপ্লব পরবর্তী মানুষের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন। গণ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পি আর পদ্ধতির মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। একদলীয় শাসনব্যাবস্থা বিলুপ্ত করতে ও স্বৈরশাসনের পথ রুদ্ধ করতে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।

আরও পড়ুনঃ  ছাঁটাইয়ের মুখে ঘুরে দাঁড়ানোর বার্তা রিয়াল কোচের

বক্তারা অর্ন্তবর্তী সরকারের উদ্দেেশে বলেন, কারো প্ররচনায় পড়ে ছাত্র-জনতার আত্মত্যাগকে ভূলে যাবেন না । তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। যারা এই দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাই, তারা জুলাই সনদের বাস্তবায়ন চাই না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাই নির্বাচন সময় আসলেই ধর্মীয় লেবাজ ধরে। তারা জেনে গেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে তাই এখন তারা মসজিদে হামলা করে দেশে আজগতা সৃষ্টির পায়তারা করছে।

আরও পড়ুনঃ  প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে : ভাবনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমূখ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪ কেজি গাঁজাসহ  গ্রেফতার ২ 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।