নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৭:৩৭। ৩ এপ্রিল, ২০২৬।

ঢাকা-রাজশাহী মহাসড়কে বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট

এপ্রিল ২, ২০২৬ ৯:৫২
Link Copied!

স্টাফ রিপোর্টার : যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা-রাজশাহী মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

আরও পড়ুনঃ  তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না: গোদাগাড়ী এসিল্যান্ড

অভিযান চলাকালে ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিটবিহীন যানবাহন এবং বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় একজন চালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  পুলিশ পাহারায় নারীসহ রাত কাটাতে চেয়ে ভুয়া জজ আটক

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, কোনো ধরনের অনিয়ম বা আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে জ্বালানি তেলের অবৈধ মজুদ রাখায় ২৫ হাজার টাকা জরিমানা

প্রশাসনের এ উদ্যোগে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।