নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ২:২৫। ১০ ফেব্রুয়ারি, ২০২৬।

তানোরের শিবরামপুরে ধানের শীষের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিণত

ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:২৬
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের নির্বাচনী সভা শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

আরও পড়ুনঃ  এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন বলেন, “দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন করছে। আমি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে অগ্রাধিকার দেব। তানোর-গোদাগাড়ীর মানুষকে আর অবহেলিত থাকতে দেব না।”

তিনি আরও বলেন, “ধানের শীষ প্রতীক মানেই জনগণের আশা-ভরসা। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন।”

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। তিনি বলেন, “মেজর জেনারেল শরিফ উদ্দিন একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ  তাহেরপুর আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের প্রথম ধাপ শেষ, প্রবেশ সড়কেই প্রতিবন্ধকতা

সভায় সভাপতিত্ব করেন বাধাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি আল আমিন হক পলাশ। তিনি বলেন, “এই এলাকার মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে বিপুল ভোটে শরিফ উদ্দিনকে বিজয়ী করা হবে।”

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।