নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১:৪২। ১৮ জানুয়ারি, ২০২৬।

তেহরানসহ ইরানের বিভিন্ন জায়গায় ফের নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী

জানুয়ারি ১০, ২০২৬ ৩:১৮
Link Copied!

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবারের বড় বিক্ষোভের পর শুক্রবার (৯ জানুয়ারি) রাতেও বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। লন্ডন থেকে প্রচারিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, রাজধানী তেহরানের সাদাতাবাদে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এছাড়া কুদস স্কয়ারেও অনেকে এসেছেন। এর পাশাপাশি তাবরিজেও বিক্ষোভকারীদের দেখা গেছে।

আরও পড়ুনঃ  তানোরের তালন্দ কলেজে নিয়োগ ঘিরে কোটি টাকার লেনদেনের অভিযোগ

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও মোবাইল নেটওয়ার্ক সেবা ব্যহত হওয়া সত্ত্বেও মানুষ বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। তারা ‘স্বৈরাচারের মৃত্যু হোক’-সহ বিভিন্ন স্লোগান দিয়েছেন।

আরও পড়ুনঃ  বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক

বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটলেও শুক্রবার রাতের পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। সর্বশেষ খবর অনুযায়ী ইরানে এখন শুক্রবার মধ্যরাত এবং বিক্ষোভ চলমান রয়েছে।

নাভিদ মোহেব্বি নামে এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে ইরানের দ্বিতীয় বৃহৎ শহর মাসহাদে এত মানুষ জড়ো হয়েছেন যে এক দিক থেকে আরেক দিক দেখা যাচ্ছে না। এটি আয়াতুল্লাহ খামেনির হোম টাউন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।