নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দাঁড়িপাল্লার বিজয় মানেই জনগণের বিজয়: আবুল কালাম আজাদ

ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪০ 👁️ ১৩ views
Link Copied!

রাকিব হাসান, স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “দাঁড়িপাল্লার বিজয় মানেই জনগণের বিজয়। দাঁড়িপাল্লা প্রতীক ইনসাফ, শৃঙ্খলা ও জবাবদিহিতার প্রতীক। আমরা শাসক হতে চাই না—আমরা জনগণের সেবক হতে চাই।”সোমবার (১ ডিসেম্বর) বিকেলে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

তিনি আরও বলেন,“আমরা বিশ্বাস করি জনগণই এবার ইতিহাস সৃষ্টি করবে। ভোটের মাধ্যমে যদি জনগণ আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা দেখিয়ে দেব—ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র কীভাবে পরিচালিত হতে পারে। দাঁড়িপাল্লা শুধু একটি রাজনৈতিক প্রতীক নয়, বরং শোষিত মানুষের ন্যায্য অধিকারের প্রতীক।”

আরও পড়ুনঃ  গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

সভায় সভাপতিত্ব করেন ধুরইল ইউনিয়নের আমির মাওলানা মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আল আমিন।

এছাড়া বক্তব্য দেন—শ্রমিক কল্যাণ রাজশাহী মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মো. খাইরুল, মোহনপুর উপজেলা আমির অধ্যাপক জিএএম আব্দুল আওয়াল, নায়েবে আমির মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা সেক্রেটারি আলহাজ্ব আব্দুল গফুর মৃধা, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি মো. হাবিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুনঃ  রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

গণসংযোগে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।