নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:০০। ১৯ মে, ২০২৬।

দাম বাড়ল সব ধরনের জ্বালানি তেলের

এপ্রিল ১৯, ২০২৬ ২:৪৭
Link Copied!

অনলাইন ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। পুনর্নির্ধারিত এই দাম রবিবার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রাখতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

এর গত ৩১ মার্চ জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পূর্বের মতো এপ্রিল মাসেও একই রাখা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা। আর অকটেনের দাম করা হয়েছিল প্রতি লিটার ১২০ টাকা।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।