অনলাইন ডেস্ক : জীবন কত অনিশ্চিত সেটাই যেন আবারও প্রমাণ করলেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়োগো জোতা। মাস দুয়েকের ব্যবধানে দুটি বড় শিরোপা জয়ের স্বাক্ষী হয়েছেন। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হলেন কদিন আগে। তবে এক দুর্ঘটনায় সব যেন এখন কেবল স্মৃতি। ফুটবল আর জীবন, সবকিছুর সীমানা পেরিয়ে গেলেন পর্তুগিজ ফরোয়ার্ড। স্পেনের জামোরায় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ইংল্যান্ডের ‘স্কাই স্পোর্টস’ ও স্পেনের ‘মার্কা’সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় জোতার ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন। স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই’র বরাতে স্কাই স্পোর্টস বলছে, ভাই আন্দ্রেকে নিয়ে বৃহস্পতিবার সকালে নিজেই গাড়ি চালাচ্ছিলেন জোতা। স্থানীয় সময় বেলা ১২.৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই গাড়ি...
Developed by BDITHOST