নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ২:৫৮। ১০ ফেব্রুয়ারি, ২০২৬।

দুর্গাপুরে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে রাতের অভিযান, ২টি ভেকু নিষ্ক্রিয়

জানুয়ারি ১৪, ২০২৬ ৯:০৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) রাতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে ৭নং জয়নগর ইউনিয়নের আনুলিয়ার বিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  মান্দায় জামায়াতের নির্বাচনী ইশতেহার, নারী ভোটারদের জনসমুদ্র

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাটি কাটায় জড়িত দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি ভেকু মেশিন নিষ্ক্রিয় করা হয় এবং ৪টি ব্যাটারি জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, ফসলি জমির টপসয়েল কাটা সম্পূর্ণ অবৈধ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

আরও পড়ুনঃ  ভারতে কয়লা খনি ধসে ১৮ জন নিহত, ভেতরে আটকা বহু

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান চলমান থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।