নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে এসকাফ সিরাপ উদ্ধারসহ গ্রেপ্তার ১

জুলাই ১১, ২০২৬ ৫:৩৯ 👁️ ৩০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য এসকাফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) বিকেল আনুমানিক পৌনে ৬ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আদুবুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে একই থানার মুরারীপুর গ্রামের মো: আমিনুল ইসলামের ছেলে মো: মনিরুল ইসলাম শাওন (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।