নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ ও মাদকদ্রব্য উদ্ধার

মে ১৭, ২০২৩ ৪:২৩ 👁️ ১১১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। মঙ্গলবার (১৬ মে ) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

বুধবার (১৭ মে) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) মো: রফিকুল আলম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-৫ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহ্‌মখদুম থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-৪ জনকে আটক করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮ গ্রাম হেরোইন ও ১৪৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।