নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৩:৩৯। ২৫ এপ্রিল, ২০২৬।

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

এপ্রিল ২৪, ২০২৬ ১০:৩১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ৪ নং ওয়ার্ডের বুলুনপুর গোয়ালপাড়া এলাকায় ড্রেন ও ক্রস ড্রেন না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছেন এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন দাবি মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়াও উক্ত এলাকার বাঁধের ওপরের রাস্তার উন্নয়ন ও বাঁধের সৌন্দর্যবর্ধনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শনের পূর্বে ৪ নং ওয়ার্ডবাসীর আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

এ সময় বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। এরপরে যেন রাজশাহীবাসীর দরিদ্র ও উপযুক্ত ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো।

আরও পড়ুনঃ  নগরীরতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

তিনি আরো বলেন, আমি আপনাদের সমস্যার কথা শুনতে এখানে এসেছি। সমস্যাগুলো শুনে পর্যায়ক্রমে সমাধান করা হবে। সিডিসিকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিন যারা বঞ্চিত ছিল, তাদেরকে সিডিসির আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রকিব উদ্দিন টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিহ রুবেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিন টুনু, রাজপাড়া থানার সহ-সভাপতি নাজিম উদ্দীন, কাশিয়াডাঙ্গা থানার সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।