নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩, মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ২২, ২০২৩ ১২:১৩ 👁️ ১৪৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

আরও পড়ুনঃ  চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নগর পুলিশ জানায়, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন ও পবা থানা ৩ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ৯.৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।