নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ২৪,মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ২৩, ২০২৩ ৫:২৩ 👁️ ১৫২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।

আরও পড়ুনঃ  বেলঘরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

রোববার (২২ অক্টোবর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ১ ব্যক্তির সাজা

সোমবার (২৩ অক্টোবর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৫০৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪.৫০ গ্রাম হেরোইন, ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৯৬ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।