নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। বিকাল ৫:৪২। ১৮ জুন, ২০২৬।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার১৭, মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ২৫, ২০২৩ ২:০৬ 👁️ ৭২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

বুধবার (২৫ অক্টোবর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, পবা থানা ৪ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।