নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। ভোর ৫:২৯। ২৫ এপ্রিল, ২০২৬।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ৩১, মাদকদ্রব্য উদ্ধার

নভেম্বর ২২, ২০২৩ ২:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে মঙ্গলবার (২১ নভেম্বর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

বুধবার (২২ নভেম্বর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৯ জন, রাজপাড়া থানা-৫ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৫৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।