নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১০:৩৮। ১৪ জুন, ২০২৬।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ১৯, মাদকদ্রব্য উদ্ধার

নভেম্বর ২৪, ২০২৩ ৬:১৮ 👁️ ১১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

শুক্রবার (২৪ নভেম্বর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, তিনজন মাদকসহ ও অন্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাদক মামলার আসামিদের কাছ থেকে ১৩ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল ও ২শো গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।