নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫, মাদকদ্রব্য উদ্ধার

ডিসেম্বর ১৫, ২০২৩ ৬:০১ 👁️ ১৬৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ৩৫ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

শনিবার (১৫ ডিসেম্বর) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-পাঁচ জন, রাজপাড়া থানা-চার জন, চন্দ্রিমা থানা-দু’জন, মতিহার থানা-দু’জন, কাটাখালী থানা-ছয় জন, বেলপুকুর থানা-একজন, শাহমখদুম থানা-একজন, পবা থানা-চারজন, কাশিয়াডাঙ্গা থানা-চারজন, কর্ণহার থানা-দু’জন ও ডিবি পুলিশ-চারজনকে আটক করে।

আরও পড়ুনঃ  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩১.৬০ গ্রাম হেরোইন, ৪২ পিস ইয়াবা, ৮০ পিস ট্যাপেন্টাডল ও ৩৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সারাদেশের ন্যায় ভার্চুয়ালি রাজশাহীতেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।