নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৪:০৯ 👁️ ৬০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রোববার (১১ ফেব্রুয়ারি) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, শাহমখদুম থানা-৩ জন, পবা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৫০ মি: লি: ফেন্সিডিল, ১৮.২৫ গ্রাম হেরোইন, ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।