নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৩:০৯। ১০ ফেব্রুয়ারি, ২০২৬।

নিজের জন্য গর্ববোধ করো : অপু বিশ্বাস

জানুয়ারি ২৫, ২০২৬ ১০:১৫
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস । অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। সম্প্রতি একগুচ্ছ শেয়ার করা ছবিতে দেখা যায়, কালো পোশাকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী যা মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে।

কালো রঙের আধুনিক কাটের ব্লাউজ ও লম্বা স্কার্টে নিজেকে উপস্থাপন করেছেন অপু বিশ্বাস। পোশাকের সঙ্গে যুক্ত রয়েছে এক পাশ থেকে ঝুলে থাকা স্বচ্ছ কালো ওড়না, যা বাতাসে ভেসে ছবিটিতে নাটকীয়তা ও আভিজাত্যের ছোঁয়া এনেছে।

আরও পড়ুনঃ  আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য : জামায়াত আমির

এদিকে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নিজের জন্য গর্ববোধ করো, তুমি প্রতিবার পড়ে গিয়েও আবার ঘুরে দাঁড়িয়েছ।’

অপুর চুল পরিপাটি করে খোঁপায় বাঁধা, চোখে গাঢ় আই-মেকআপ আর ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক রয়েছে সব মিলিয়ে তার সাজে রয়েছে আত্মবিশ্বাসী ও পরিণত সৌন্দর্যের প্রকাশ।

আরও পড়ুনঃ  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

কানে ও গলায় নীল পাথরের গয়না কালো পোশাকের সঙ্গে কনট্রাস্ট তৈরি করে লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এদিকে কমেন্ট বক্সে অপুরে রূপের বেশ প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ  এখন পর্যন্ত ভোটের প্রচার-প্রচারণা সুষ্ঠু হচ্ছে : মেজবা

একজন নেটিজেন লিখেছেন, ‘আমি তো দেখে ফিদা, এক কথায় অসাধারণ।’ আরেকজনের কথায়, ‘আগের সেই সিম্পল অপু আর নেই,এখন আরো কনফিডেন্ট।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।