নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

জুলাই ৩, ২০২৬ ৪:০৬ 👁️ ৬৫ views
Link Copied!

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্হ ১৩৭ পরিবারের মাঝে ২ লাখ টাকার চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

আরও পড়ুনঃ  উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের উন্নয়নের কথা চিন্তা করে নানাবিধ প্রকল্প গ্রহণ করছেন। যা বর্তমানে জনগণের কাছে পৌঁছে গেছে। ফ্যামিলি কার্ডও খুব শীর্ঘই এই উপজেলার মানুষ পাবে।

আরও পড়ুনঃ  কাঁদলেন রোনালদো, জয় উৎসর্গ করলেন জোটাকে

এর আগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন, ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ড্রাম সেট ও ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট সরঞ্জাম বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।