নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নিয়ামতপুর উপজেলা সদরে অবস্থিত বিএনপির উপজেলা কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়ামতপুর উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার; সমাজসেবক আব্দুল মতিন। আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সহসভাপতি রুহুল আমীন,সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ...
Developed by BDITHOST