অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ২২ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের তপশিল ঘোষণা করেছেন। সিইসি জানিয়েছেন, নির্বাচনি প্রচারণা ভোটের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬, সেই সঙ্গে একই দিন গণভোটও অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা চলবে। নির্বাচনি তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দল, ভোটার ও সাধারণ মানুষ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রক্রিয়ায় প্রবেশ করেছে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ (বৃহস্পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই...
Developed by BDITHOST