নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১:৫৯। ১০ ফেব্রুয়ারি, ২০২৬।

পবিত্র শবেবরাত উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

ফেব্রুয়ারি ২, ২০২৬ ৫:২৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) পালিত হবে।

পবিত্র এ রাতটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এবং মহানগর এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরও পড়ুনঃ  ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উদযাপন এবং এর পবিত্রতা রক্ষার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬(ঢ), ২৯(১) এর (ক) এবং ২৯(১) এর (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামী ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভোটকেন্দ্র ধূমপানমুক্ত রাখার ঘোষণা ইসির

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ২ ফেব্রুয়ারি আরএমপি’র পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।