নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ২:৩৮। ১৮ জানুয়ারি, ২০২৬।

পুঠিয়ায় কসমেটিকস কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

জানুয়ারি ৮, ২০২৬ ৯:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে একটি অনুমোদনহীন কসমেটিকস কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ‘সাফা’ নামক কারখানায় বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  গ্লোবাল ট্রাজেডি: মানব পাচার

অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। তিনি জানান, কারখানাটির বিএসটিআই অনুমোদন, বৈধ লাইসেন্স ও স্বাস্থ্য নিরাপত্তা মানদণ্ড কিছুই ছিল না। এতে ব্যবহৃত বিভিন্ন বিপজ্জনক কেমিক্যাল ও লোশন তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামকে ১২৫ রানে অলআউট করল রাজশাহী

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অনুমোদনহীন কসমেটিকস ব্যবহারে ত্বকে অ্যালার্জি, ফুসকুড়ি, চর্মরোগ, চোখে জটিলতা এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  নতুন পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের ধৈর্য ধরার আহ্বান অর্থ উপদেষ্টার

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, “উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

অভিযানকালে প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।