নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ২

মার্চ ২৭, ২০২৬ ৫:৪৪ 👁️ ৪২ views
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার পারকোল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোয়ালমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি প্রাইভেট কারের চালক ছিলেন।

আরও পড়ুনঃ  বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ময়মনসিংহ থেকে চুয়াডাঙ্গাগামী প্রাইভেটকারের সাথে নাটোর থেকে সিরাজগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় প্রাইভেটকারের একজন যাত্রী ও ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।