স্টাফ রিপোর্টার : র্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজশাহীর রাজপাড়া থানার হাওয়া চত্বর এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
২০ বছর আগে বরিশাল জেলার উজিরপুর থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী মো. খলিল হাং সাজা এড়াতে ছদ্মবেশ ধারণ করে রাজশাহীর রাজপাড়া থানা এলাকায় বসবাস করে আসছিল। খলিল বরিশালের উজিরপুর থানার বারাইকান্দি গুঠিয়ার আশ্রাব আলী হাং এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
