নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১২:৫৪। ২১ জুন, ২০২৬।

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

জুন ২০, ২০২৬ ৭:৩৯ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাংলা টিফিন রেস্তোরাঁয় সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।শনিবার (২০ জুন) দুপুর ১২টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমিতির জেলা সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, প্রধান উপদেষ্টা এহসানুল হুদা দুলু, সহ-সভাপতি এস এম শিহাব উদ্দিন ও গোলাপ সরদার, সেলিম রেজা, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, সহ-যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম পান্না ও লিয়াকত খান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাজীব এবং রেস্তোরাঁ শ্রমিক নেতা জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

বক্তারা বলেন, বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, এটি নগরীর ব্যবসায়ী সমাজের নিরাপত্তার ওপরও হুমকি। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের আর্থিক ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন করে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও শ্রমিকরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে রাজশাহীর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানান। কর্মসূচিতে বিপুল সংখ্যক রেস্তোরাঁ মালিক, শ্রমিক ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।