নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৩:০৭। ১৮ এপ্রিল, ২০২৬।

বাগমারায় তিনটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

মার্চ ২, ২০২৬ ৯:৪৭
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (RNCDRIDP) এর আওতায় বাগমারা উপজেলায় তিনটি গুরুত্বপূর্ণ গ্রামীণ পাকা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এসব রাস্তা নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসী দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ঠিকাদারগণ।

আরও পড়ুনঃ  ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল হতে কামনগর পাকা রাস্তা। এই রাস্তার দৈর্ঘ্য ১,৫২০ মিটার। রাস্তাটির চুক্তিমূল্য ১ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৫৮০ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান ইশারাক এন্টারপ্রাইজ। এই রাস্তা নির্মাণ হলে মচমইল ও কামনগর এলাকার কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং বর্ষাকালীন কাদা-পানির সমস্যা দূর হবে।

আরও পড়ুনঃ  পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

অন্যদিকে মহব্বতপুর হতে যশোপাড়া পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এই রাস্তার দৈর্ঘ্য ১,৫৯০ মিটার। রাস্তাটির চুক্তিমূল্য ১ কোটি ৭৯ লাখ ২৫ হাজার ৭৮৯ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিয়া ট্রেডার্স। এছাড়াও আচিনঘাট হতে নুদাকান্দর রাস্তা পাকা করনের উদ্বোধন করা হয়। এই রাস্তার দৈর্ঘ্য ১,৫০০ মিটার। রাস্তাটির চুক্তিমূল্য ১ কোটি ৮৭ লাখ ০৫ হাজার ৮৫৮ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লাবিবা এন্টারপ্রাইজ। এই রাস্তা গুলোর নির্মাণের ফলে এলাকার মানুষজনের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকাকে আধুনিকায়ন করা হচ্ছে। এসব পাকা রাস্তা সম্পন্ন হলে হাজারো পরিবার কাদা-পানির যন্ত্রণা থেকে রক্ষা পাবে এবং কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। তিনি সকলের সহযোগিতায় কাজগুলো যথাসময়ে ও মানসম্মতভাবে শেষ করার আহ্বান জানান। রাস্তাগুলো দীর্ঘদিন খারাপ অবস্থায় ছিল। উদ্বোধনের খবরে এলাকায় ব্যাপক সন্তোষ ও আশা ছড়িয়ে পড়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।