নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ২:২৮। ১০ ফেব্রুয়ারি, ২০২৬।

বাগমারার জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দলের কমিটি হস্তান্তর

ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৮:০১
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারার জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দলের নব গঠিত সাতটি ইউনিটের কমিটি হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ভবানীগঞ্জ বিএনপি’র কার্যালয়ে উপস্থিত হয়ে অনুমোদিত কমিটি হস্তান্তর করেন। কমিটি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মহব্বত আলী।

আরও পড়ুনঃ  নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন

এসময় উপস্থিত ছিলেন উপজেলার আহবায়ক সিরাজুল আলম বাবু, সদস্য সচিব আলহাজ্ব মোঃ ইলিয়াস আলী প্রমুখ। ইউনিটিগুলো হলো সোনাডাঙ্গা, ঝিকড়া, হামিরকুৎসা, গোবিন্দপাড়া, আউচপাড়া ও শুভডাঙ্গা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সংসদ নির্বাচন: কাল রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।