নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ১১:২৫। ৯ মার্চ, ২০২৬।

বাঘায় জামায়াতের মহিলা বিভাগ এর আয়োজনে নির্বাচনী মিছিল

ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৫১
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলা মহিলা বিভাগ জামায়াতের উদ্যোগে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থীত গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় ঐতিহাসিক তেতুলতলা থেকে বিশাল এই গণমিছিল শুরু করা হয়। বিপুলসংখ্যক মহিলা নেত্রী ও কর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে মিছিলে অংশ নেন।

আরও পড়ুনঃ  নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : এমপি মিলন

মিছিলে শুরুর পুর্বে নেতৃত্ব দেন জামায়াতের মহিলা বিভাগ রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি মরিয়ম খানম, বাঘা উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি আসমা খাতুন, বাঘা পৌর মহিলা জামায়তের সেক্রেটারি নাসিমা খাতুন, বাঘা উপজেলা ছাত্রীসংস্থার সভানেত্রী, আজমিরা খাতুন।

আরও পড়ুনঃ  ১৭ মার্চের ট্রেনের টিকিট: পশ্চিমাঞ্চলে দেড় কোটি, পূর্বাঞ্চলে এক কোটি হিট

মিছিলশুরুর পুর্বে বক্তব্য জামায়াতের মহিলা বিভাগের নেত্রীবৃন্দ। সমাবেশ শেষে একটি বিশাল নির্বাচনী মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শতশ্ত নেত্রী-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে লাইসেন্সবিহীন দুইটি প্রতিষ্ঠানকে বিএসটিআই’র ৫০হাজার টাকা জরিমানা

নেত্রীবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার, ন্যায় ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি। তারা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।