স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবনের সামনে অবস্থান নিয়ে তিন দফা দাবিতে আমরণ অনশন করেছেন ভূমিহীনরা। শুক্রবার সকালে মন্ত্রীর বাস ভবনের সামনে অবস্থান নেন। পরে দরিদ্র পরিবারগুলোকে জেলা প্রশাসকের মাধ্যমে খাসজমি বন্দোবস্ত দেওয়ার আশ্বাস দিয়ে পানি পান করিয়ে আন্দোলকারীদের অনশন ভাঙান। মাত্র চার ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টাকে ‘অন্যায় ও চক্রান্তমূলক’ বলে আখ্যায়িত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একইসঙ্গে ৪০-৪৫ বছর ধরে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে জেলা প্রশাসকের মাধ্যমে খাসজমি বন্দোবস্ত দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্প্রতি নওদাপাড়া এলাকার পাবনাপাড়া মহল্লার অর্পিত সম্পত্তি ঘিরে দখল ও উচ্ছেদ-সংক্রান্ত বিরোধ প্রসঙ্গে এসব কথা বলেন মন্ত্রী। ভূমিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,“উচ্ছেদ করতে হলে অন্তত ছয়-সাত দিন...
Developed by BDITHOST