নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৯:১০। ১২ ডিসেম্বর, ২০২৫।

বানেশ্বরে বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫ দোকানে জরিমানা

ডিসেম্বর ২, ২০২৫ ১০:৩৩
Link Copied!

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ও ঝলমলিয়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) পরিচালিত এ অভিযানে খাবারের হোটেল ও ওষুধের দোকানে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

অভিযানসূত্রে জানা যায়, বানেশ্বর বাজারের একটি খাবারের হোটেলে বাসি খাবার সংরক্ষণ এবং আরেকটি ওষুধের দোকানে ট্রেড লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। ফলে দুটি দোকানকে মোট ৮০০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৫০০০ টাকা খাবারের হোটেল এবং ৩০০০ টাকা ওষুধের দোকানের বিরুদ্ধে আদায় করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের আস্তানা গুঁড়িয়ে ৫ শতক খাস জমি উদ্ধার

এছাড়া ঝলমলিয়া বাজারে পরিচালিত পৃথক তিনটি মামলায় আরও ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না।

আরও পড়ুনঃ  বেনিনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্টকে অপসারণ

তিনি আরও জানান, বাজারগুলোতে নিয়মিত তদারকি জোরদার করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রমে স্থানীয় জনগণ স্বাগত জানায় এবং অনিয়ম প্রতিরোধে প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।