স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে আজ রবিবার (৮ মার্চ) বিকেল ৫টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে প্রায় শতাধিক পথশিশু, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটি ও কার্যনির্বাহী কমিটি সদস্য মো. আরিফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এএসএম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বুলবুল, উপ-আইন বিষয়ক সম্পাদক রুবেল হাসান, সাহিন, ইব্রাহিম পারভেজ জিমসহ সংগঠনের অন্যান্য সহযোদ্ধারা উপস্থিত ছিলেন। এই ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আর্থিক সহযোগিতা প্রদান করেন। সহযোগিতাকারীদের মধ্যে রয়েছেন-কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সগীর আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. আরিফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় উপ-প্রচার সম্পাদক আবু বক্কর,...
Developed by BDITHOST