নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ২:১১। ১৮ মে, ২০২৬।

বিভিন্ন অপরাধে রাজশাহীতে ৭৩ জন গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

আগস্ট ১২, ২০২৩ ৩:৫০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। শুক্রবার (১১ আগস্ট) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৭ জনকে এবং জেলা পুলিশ কর্তৃক ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৮ জন, রাজপাড়া থানা-৬ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহ্মখদুম থানা-৩ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৫ জন, কর্ণহার থানা-২ জন ও দামকুড়া থানা-৭ জনকে আটক করে। যার মধ্যে ২৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৭৭.৮০ গ্রাম হেরোইন, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৪৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
অন্যদিকে রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী থানা ০৫ জন, তানোর থানা ০৮ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০৫ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট থানা ০২ জন ও বাঘা থানা ০৩ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০১ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে

আরও পড়ুনঃ  সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।