অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বরাবরই খোলামেলা কথা বলেন। এবার মেয়েদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষত মাতৃত্বের বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি বিয়ে এবং মাতৃত্ব নিয়ে সামাজিক প্রত্যাশা ও চাপের প্রসঙ্গে কথা বলার সময় রিয়া স্পষ্ট জানালেন, মা হতে তিনি প্রস্তুত হলেও বিয়ে নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। সম্প্রতি নিজের পডকাস্টে ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন রিয়া। তিনি জানান, ৩৩ বছর বয়সে এসে তিনি এগ ফ্রিজিং বা ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বয়স ৩৩ বছর। আমি সম্প্রতি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে এগ ফ্রিজিংয়ের জন্য গিয়েছিলাম। আমিও ভাবছি এটা করব।’ মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন ও শরীরের দ্বন্দ্বের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমাদের...
Developed by BDITHOST