নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

জুলাই ১২, ২০২৬ ১:৫৭ 👁️ ৩৪ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রোববার (১২ জুলাই) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শোক

শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের আইন, গণতন্ত্র ও সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সততা, প্রজ্ঞা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অবদান দেশের জনগণের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।